1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৩১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আলী আজীম মোংলা বাগেরহাট

 

মোংলায় ভিটিআরটি ও বাঘবন্ধু দক্ষতা উন্নয়ন  প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়েছে। সোমবার (২৪ জুন) সকাল ৯টায় সুন্দরবন সংলগ্ন চাঁদপাই রেঞ্জের জয়মনি ওয়াল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। এ প্রশিক্ষণে ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি)’র ৭৬ জন বাঘবন্ধু ও ১৩ জন সদস্য অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণের মূল বিষয় ছিল বন্যপ্রাণী উদ্ধার ও অবমুক্ত করা,বন আইন,প্লাস্টিক দূষণ, সুন্দরবনের বায়ো ডাইভারসিটি বর্তমান পরিস্থিতি,ভিটিআরটির প্রয়োজনীয়তা,পাবলিক স্পিকিং, মানুষ এবং বন্যপ্রানী দন্দ নিরসনের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও এ প্রশিক্ষণে বিভিন্ন শিক্ষামূলক খেলার প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় চাঁদপাই ষ্টেশন কর্মকর্তা শেখ মোঃ আনিসুর রহমান,এসিসট্যান্ট কো-অর্ডিনেটর ওয়াইল্ডটিম মোঃ আবু জাফর, প্রোগ্রাম অফিসার মোঃ সাইফুল ইসলাম, চিলা ইউপি সদস্য মোঃ নাজমুল হাওলাদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park