1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

রূপসায় পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ২৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

খুলনা রূপসায় পল্লী মাতৃকেন্দ্রের সম্পাদিকাদের দক্ষতা উন্নয়নে ২ দিন ব্যাপি প্রশিক্ষণ আজ বুধবার ২৯শে নভেম্বর সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রশাসন’ও উপজেলা সমাজসেবা কার্যালয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা সমাজসেবা পরিচালক মোতাহার হোসেন।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে এবং সমাজসেবা জেলা সহকারী পরিচালক আইনাল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ শহিন।

প্রশিক্ষণে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান। এ সময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী এস. এম ওয়াহিদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা আরিফা খাতুন সহ বিভিন্ন এলাকার মাতৃকেন্দ্র প্রকল্পর সম্পাদিকাগণ অংশগ্রহনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণের সভা শেষে অতিথিগণ উপজেলা সমাজসেবা ভবন (সম্প্রসারিত) শুভ উদ্বোধন করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park