1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনার ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

আজ ২৬ জুন বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে লাল ফিতা কর্তন এবং নামফলক উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্সের ০৪ (চার) তলা অস্ত্রাগার ভবন, ০৬ (ছয়) তলা মাল্টিপারপাস ভবন, ৬০০ কেভিএ বৈদ্যুতিক উপ-কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ খালিশপুর থানার বড় বয়রা পুলিশ ফাঁড়ি এবং বয়রাস্থ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেড এর শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম। বর্ণাঢ্য আয়োজনে আনুষ্ঠানিকভাবে স্থাপনাগুলোর উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপনের কার্যক্রম শেষে মহান সৃষ্টিকর্তার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর আইজিপি কেএমপি’র পুলিশ লাইন্সে দুই নম্বর ফোর্স ব্যারাকের সামনে একটি বৃক্ষের চারা রোপণ করেন।

পরবর্তীতে গণমাধ্যম কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, প্রিয় সাংবাদিকবৃন্দ আপনারা জানেন যে, পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য বর্তমান সরকার আন্তরিক রয়েছে এবং ২০৪১ সালের স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলার জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অবকাঠামোগত যৌক্তিক উন্নয়ন ও লজিস্টিক সাপোর্ট বৃদ্ধির মাধ্যমে পুলিশের সেবাকে সহজীকরণ এবং জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আজকে আপনারা দেখলেন কেএমপি খুলনার পুলিশ লাইন্সে চারতলা অস্ত্রাগার ভবন, ছয় তলা মাল্টিপারপাস ভবন, ৬০০ কেভিএ বৈদ্যুতিক উপ-কেন্দ্রের ভৃত্তিপ্রস্তর স্থাপন সহ বড় বয়রা পুলিশ ফাঁড়ি ও মাল্টিপারপাস শেড উদ্বোধন করা হলো।

গতকাল খুলনা জেলা পুলিশ লাইন্স এ নবনির্বিত সার্ভিস ব্লক এবং কেএমপি পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের অবকাঠামগত উন্নয়ন, আবাসন সমস্যার সমাধান, নান্দনিক পরিবেশে অবস্থান, সার্বিকভাবে অত্র মহানগরের এবং জেলার পুলিশের সেবার মানকে সমুন্নত করবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর স্বপ্নের সোনার বাংলায় জনবান্ধব পুলিশের যে স্বপ্ন দেখেছিলেন আমরা তা বাস্তবে রূপ দিতে চাই। সরকার যেমন পুলিশের জনবল বৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে যত্নশীল, আমরা পুলিশ বাহিনীও তেমনি জনগণকে সেবার মাধ্যমে তার প্রতিদান দিতে চাই।

দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জঙ্গিবাদ নাশকতাসহ যেকোন অগণতান্ত্রিক অপশক্তির বিরুদ্ধে পুলিশ সদা সোচ্চার রয়েছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সন্ত্রাস ও জঙ্গিবাদ রোধে বাংলাদেশ পুলিশের ভূমিকা প্রশংসনীয়ভাবে সফল হয়েছে। তাই জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিতি পেয়েছে। একসময় জাহানাবাদ খ্যাত দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জনপদ সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য দিক নির্দেশনায় বাংলাদেশ পুলিশ সেই সমস্ত সন্ত্রাসীদের দমন করতে সক্ষম হয়েছে। যার ফলে খুলনা এখন শান্তির জনপদ। খুলনার জনগণ এখন উৎফুল্ল চিত্তে নিরাপদে নির্বিঘ্নে তাদের ব্যবসা-বাণিজ্য ও অন্যান্য দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে পারছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা সর্বদাই পুলিশের পাশে থেকে পুলিশের ইতিবাচক কার্যক্রমে সহযোগিতা করবেন সেই প্রত্যাশা রাখি। আপনারা সমাজের দর্পণ। আশাকরি সামনের দিনগুলোতে আপনাদের সাথে আমাদের এই আন্তরিক বন্ধন অটুট থাকবে। আপনারা সকলেই কষ্ট করে এই আয়োজনে উপস্থিত হয়েছেন এজন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

এ সময় কেএমপির পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা; পিটিসি, খুলনার ডিআইজি (কমান্ড্যান্ট) মো: নিশারুল আরিফ; খুলনা রেঞ্জের ডিআইজি মঈনুল হক, বিপিএম (বার), পিপিএম; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডএফ) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক এন্ড প্রটোকল, অতিঃ দায়িত্বে ক্রাইম এন্ড অপারেশন) মোছাঃ তাসলিমা খাতুন; খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, পিপিএম-সেবা-সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার অফিসার-ফোর্স উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park