1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী’র বঙ্গবন্ধু’ র সমাধিতে পুষ্পস্তবক অর্পন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৪০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাগর কুমার বাড়ই খুলনা

খুলনার তেরখাদা উপজেলা পরিষদের নব নি়র্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লী গত বুধবার গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বাঙ্গালী জাতির মহানায়ক, বাংলার রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে গিয়ে বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।

তিনি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইসচেয়ারম্যান এস এম ওবায়দুল্লাহ বাবু , মহিলা ভাইসচেয়ারম্যান শামীমা আক্তার বিথী সহ বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধু’ র সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পন করেন। পবিত্র ফাতেহা পাঠ এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করেন।

উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসান মুসাল্লীর সাথে এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগ নেতা ও আজগড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বাদশা মল্লিক, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক রাজা , ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত) এস এম দীন ইসলাম , অবঃ কাস্টমস সহ-কমিশনার আব্দুল্যা আল মাহমুদ সাবু , তেরখাদা প্রেসক্লাবের সভাপতি মফিজুল ইসলাম জুম্মান , আওয়ামীলীগ নেতা মোঃ আব্বাস আলী মোল্যা , কাজী কামাল হোসেন , তেরখাদা প্রেসক্লাবের সিনিয়র সহ- সভাপতি মোঃ রবিউল ইসলাম , যুব নেতা শেখ শামীম হাসান , মোঃ জাহিদুল ইসলাম , উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হোসাইন আহম্মেদ সহ আরও অনেকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park