1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কয়রায় রিমেলে ক্ষতিগ্রস্তদের মাঝে জি আরের চাউল বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ ফয়সাল হোসেন কয়রা প্রতিনিধি

 

খুলনার কয়রায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পরিবারে মাঝে মাননীয় প্রধানমন্ত্রী’র পক্ষ থেকে জি আরের চাউল বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ জুন) দুপুর ১২ টায় মঠবাড়ী শান্তিময়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মহারাজপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ৩০০ পরিবারে মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়। পরবর্তীতে এই ইউনিয়নের আরও ১হাজার ৫শ পরিবারে মাঝে ১০ কেজি করে জি আরের চাল বিতরণ করা হবে।

চাউল বিতারণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। এসময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মামুনার রশীদ,জনস্বাস্থ্য প্রকৌশলী ইস্তিয়াক আহমেদ, মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ-আল মাহমুদ, ইউপি সদস্য নুরুল ইসলাম খোকা প্রমুখ।

জি আরের চাউল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস বলেন,কয়রা উপজেলায় ঘূর্ণিঝড় রিমেলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৯০ মেট্রিক টন চাউল বিতরণ করা হবে। ইতিমধ্যে ৭টি ইউনিয়নে ৭০ মেট্রিক টন বিতরণ করা হয়েছে এবং ১২০ মেট্রিক টন চাউল বিতরণ অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park