1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে ‘চ্যানেল এস’এর উদ্বোধনী উৎসব অনুষ্ঠিত হয়েছে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

 

‘সব কথা সবার কথা’শ্লোগান নিয়ে যাত্রা শুরু করেছে ‘চ্যানেল এস’। শুভ উদ্বোধন উপলক্ষ্যে মাসব্যাপী বিশ্বজুড়ে ‘চ্যানেল এস’উদ্বোধনী উৎসব-২০২৪ এর অংশ হিসেবে রবিবার বিকাল ৫ টায় লোহাগড়া উপজেলার হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চ্যানেল এস এর নড়াইল জেলা প্রতিনিধি ওবায়দুর রহমান সভাপতিত্বে এবং যায়যায় দিনের লোহাগড়া প্রতিনিধি রুপক মুখার্জি সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জহুরুল ইসলাম । এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লোহাগড়া উপজেলার পুরুষ ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল লিয়ন ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি।

অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন  চ্যানেল এস’এর নড়াইল জেলা প্রতিনিধি মো:ওবায়দুর রহমান । এ ছাড়াও বর্ণাঢ্য এ অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম এর সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, নেতাকর্মী,উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘সব কথা সবার কথা’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করে  ‘চ্যানেল এস’। গত ১২ জুন ২০২৪ ইং বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবাদ ও বিনোদন ভিত্তিক এ স্যাটেলাইট টেলিভিশন স্টেশনের বাণিজ্যিক সম্প্রচারের উদ্বোধন ঘোষণা করেন।

‘চ্যানেল এস’বাংলাদেশের প্রথম এআই প্রযুক্তি সম্বলিত ইউএইচডি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। ‘চ্যানেল এস’মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে পথ চলবে সানশাইন টেলিভিশন লিমিটেডের মালিকানাধীন এ চ্যানেল। অনুষ্ঠানের পাশাপাশি নির্ভীক, সৎ ও দায়িত্বশীল সাংবাদিকতার দৃষ্টান্ত স্থাপন করতে চায় ‘চ্যানেল এস’।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park