1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

আরএমপি হেডকোয়ার্টার্সে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আরিফুজ্জামান সাগর বিশেষ প্রতিনিধি

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) হেডকোয়ার্টার্সে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম। সোমবার (১ জুলাই) সন্ধ্যায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্র সন্নিবেশিত এই কর্নার উদ্বোধন করেন পুলিশ প্রধান।

আইজিপি বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নির্মিত ‘বঙ্গবন্ধু কর্নার’-এর মাধ্যমে সাধারণ জনগণ ও পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবনদর্শন সম্পর্কে জানতে পারবেন। বঙ্গবন্ধুর জীবনাদর্শে উজ্জীবিত হয়ে প্রত্যেক পুলিশ সদস্য সততার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের এ মহৎ উদ্যোগের প্রশংসা করেন।

আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বিপিএম বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদস্যদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অনুপ্রেরণাকে ছড়িয়ে দিতে আরএমপি হেডকোয়ার্টার্সে ‘বঙ্গবন্ধু কর্নার’ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এখানে জাতির পিতার বর্ণাঢ্য জীবন, স্বাধীনতা সংগ্রামের ওপর প্রকাশিত আলোকচিত্র ও বইপত্রসহ ছবি সন্নিবেশিত করা হয়েছে। এখান থেকে পুলিশ সদস্যরা বঙ্গবন্ধুর জীবনদর্শন সম্পর্কে জানতে পারবেন এবং আরও জানতে উদ্বুদ্ধ হবেন।উদ্বোধন শেষে আরএমপি ও রাজশাহীর বিভিন্ন পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সঙ্গে আইনশৃঙ্খলা-বিষয়ক মতবিনিময় সভায় অংশ নেন আইজিপি।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park