1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বেড়েছে দাবি ব্যবসায়ীদের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ জুলাই, ২০২৪
  • ১১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন

 

কিশোরগঞ্জের করিমগঞ্জে পেঁয়াজের বাজারে অস্থিরতা বিরাজ করছে। এক সপ্তাহে  কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ৩০ থেকে ৩৫ টাকা। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় পেঁয়াজের দাম বেড়েছে দাবি ব্যবসায়ীদের। তবে ক্রেতাদের অভিযোগ দাম বৃদ্ধির পেছনে রয়েছে ব্যবসায়ীদের সিন্ডিকেট।পেঁয়াজের মতো বৃদ্ধি পেয়েছে সবজির দাম। এতে বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। করিমগঞ্জ উপজেলার কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পেঁয়াজ ১০৫ টাকা থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ এক সপ্তাহ আগেও করিমগঞ্জে পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ থেকে ৭৫ টাকায়।

ক্রেতাদের অভিযোগ, কঠোর বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা যেভাবে পারছেন সেভাবে নিত্যপণ্যের দাম বৃদ্ধি করছেন। একেক সময় একেক অজুহাত দাঁড় করিয়ে বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে ক্রেতাদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নিচ্ছেন। মূলত করিমগঞ্জের পাইকারী আড়ত কতিপয় ব্যবসায়ী মিলে  সিন্ডিকেট করে নিত্য পণ্য দাম বাড়িয়ে থাকেন বলে অভিযোগ তাদের।ব্যবসায়ীরা জানান, মূলত বাজারে সরবরাহ কম ও আমদানিকৃত পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেও দাম বেড়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park