1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চেয়ারম্যান রবি হত্যায় তারা বিশ্বাসের বাড়ি ও অফিসে তল্লাশি, হার্ডডিস্ক জব্দ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৪৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

খুলনা ডুমুরিয়ার শরাফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম রবি হত্যা মামলায় গ্রেপ্তার জেলা আওয়ামী লীগ নেতা আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাসের মালিকানাধীন ‘বিশ্বাস প্রোপার্টিজের’ অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে নগরীর রায়েরমহল এলাকায় অভিযান চালিয়ে ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করে নিয়ে যায় পুলিশ।

বিশ্বাস প্রোপার্টিজের কর্মচারীরা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহার নেতৃত্বে পুলিশ রায়েরমহল এলাকায় বিশ্বাস প্রোপার্টিজের অফিসে অভিযান চালায়। প্রায় ৩০ মিনিট ভেতরে অবস্থান করে বেরিয়ে আসে তারা। পরে পাশেই তার বাসায় অভিযান চালায়। বাসায় প্রবেশের পর ভেতর থেকে গেটে তালা দিয়ে দেয়। ফলে গণমাধ্যমের কেউ বা অন্য কেউ ভেতরে প্রবেশ করতে পারেনি। অফিস ও বাসা থেকে পুলিশ ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজের কম্পিউটার হার্ডডিস্ক নিয়ে যায় বলে জানান কর্মচারীরা।

তবে অভিযানের পর ডুমুরিয়া থানার ওসি সুকান্ত সাহা এ ব্যাপারে কোনো কথা বলতে রাজি হননি। উল্লেখ্য, গত ৬ জুলাই রাতে ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শরাফপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শেখ রবিউল ইসলাম রবি নিহত হন। পরদিন নিহতের স্ত্রী শায়লা ইরিন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনের নামে হত্যা মামলা দায়ের করেন। পরে গত ৮ জুলাই দুপুরে এ মামলার এজহারভুক্ত আসামি ও জেলা আওয়ামী লীগের সদস্য আজগর বিশ্বাস ওরফে তারা বিশ্বাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park