1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইল পুলিশের সহযোগিতায় অর্ধ শতাধিক পরিবার ঘরে ফিরলেন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৩২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার ছদরুজ্জামান নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের কালিয়া উপজেলার পেড়োলী গ্রামে দীর্ঘ দিন পরে পুলিশের সহযোগিতায় নিজ বসত ভিটায় ফিরলো ৫০ টিরও বেশী পরিবার। ১০ জুলাই (বুধবার) নড়াইল-০১ এর বার বার নির্বাচিত সাংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও জেলা পুলিশ সুপারের ঐকান্তিক প্রচেষ্টায় জীর্ণ বসত বাড়ী ফিরে পেয়েছেন তারা।

তবে অধিকাংশ পরিবার এখনও নিজের বাড়িতে ফিরতে পারিনি। এ ছাড়া প্রতিটি বসত বাড়ি ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। সেখানে থাকার মত পরিবেশ নেই। নতুন করে আবার বসবাস শুরু করতে হবে বলে জানান ভুক্তভোগীরা।

জানা যায়, চাঞ্চল্যকর আজাদ হত্যার আসামীরা কোর্ট থেকে জামিন পেলেও দুর্বৃত্তদের ভয়ে ১ বছর ধরে এলাকায় আসতে পারছিলো না। প্রতিপক্ষের হুমকির কারনে তারা বিভিন্ন স্থানে মানবেতর জীবন যাপন করছিলেন। অবশেষে নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও পুলিশ সুপারের নির্দেশনায় ওছি কালিয়ার তত্বাবধানে পেড়লী ক্যাম্পের ইনচার্জ এসআই আজিজুর রহমানের সহযোগীতায় নিরাপদে বসত ভিটায় ফিরেছেন ৫০ টিরও বেশি পরিবার।

এ বিষয়ে কালিয়া থানাধীন পেড়োলী পুলিশ ক্যম্প ইনচার্জ আজিজুর রহমান জানান, নড়াইল ১ আসনের সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তি ও পুলিশ সুপারের নির্দেশনায় ওছি কালিয়ার তত্বাবধানে পরিবার গুলিকে নিরাপদে বসত ভিটায় উঠাতে সক্ষম হই।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park