1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

অষ্টগ্রাম অলওয়েদার সড়কে ঝরল ০৭ বছরের শিশুর তাজা প্রান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এস,এম,নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জে হাওর অধ্যুষিত অঞ্চল অষ্টগ্রাম,মিঠামঈন,ইটনা অলওয়েদার সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ইত্যাদি আক্তার (০৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের বাবা মোঃ আশরাফ আলী, বাড়ি অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের খান ঠাকুর দিঘীর পাড় এলাকায়।

শুক্রবার (১২ জুলাই) বিকেল ০৬ টা ৪৫ মিনিটে অষ্টগ্রাম উপজেলার কাস্তুল ইউনিয়নের অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। উক্ত ঘটনায় মোটরসাইকেল চালক মোঃ মোস্তফা ভৈরব উপজেলার চন্ডিবের এলাকার মোঃ আবু তাহের মিয়ার ছেলে। চালক এবং তার বন্ধু বর্তমানে অষ্টগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

বিষয়টি নিশ্চিত করেন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি জানান, অষ্টগ্রাম জিরো পয়েন্ট এলাকায় এই ঘটনার খবর পেয়ে অষ্টগ্রাম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাওরের পানি থেকে ফায়ার সার্ভিসের মাধ্যমে মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। চালক ও তার বন্ধু আহত হয়ে চিকিৎসাধীন আছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park