1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ার দিঘলিয়া বিষপানে ১ কলেজ ছাত্রের মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়ায় বিষপানে করে চয়ন মাঝি (২০) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) ভোরে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। মৃত চয়ন মাঝি লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের দিঘলিয়া গ্রামের চঞ্চল মাঝির ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৯ জুলাই) কলেজ থেকে বাড়ি ফিরে বন মারা বিষ পান করে সে পরে পরিবারের লোকজন জানতে পেরে তাকে আহত অবস্থা উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরণ করে এখান থেকে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় প্রেরণ করেন। পরে তাকে ঢাকায় নিয়ে গেলে ৫ দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর রোববার (১৪ জুলাই) ভোরে সে মারা যায়। তবে কি কারনে সে বিষপান করেছে তা পরিবারেরলোকজন জানাতে রাজি হয়নি।

এসময় স্থানীয় কয়েকজনের সাথে কথা হলে তারা জানান চয়ন ১ টি মেয়েকে পছন্দ করত বিষয়টি ২ পরিবারের মাঝে জানাজানি হয়ে যায় পরে তাদেরকে পড়ালেখা চালাতে বলে পরে বিয়ে দেবে বলে জানাই, হয়তো এ ঘটনাই সে বিষপান করে আত্মহত্যা করেছে।

এবিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি যে ঢাকার একটি মেডিকেল হাসপাতালে তার মৃত্যু হয়েছে। চয়নের এই অকাল মৃত্যুতে পরিবার সহ এলাকায় শোকের চাই নেমে এসেছে। এবং দিঘলিয়া একটি শ্মশানে চায়না শেষ কাজ সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park