1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মোংলায় প্রতিপক্ষের মারধরে বৃদ্ধা আহত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ১৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আলী আজীম, মোংলা বাগেরহাট

মোংলায় জমিতে বেড়া দেয়াকে কেন্দ্র করে ষাটোর্দ্ধ বৃদ্ধা ও তার পূত্রকে মারধরের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। আহত বৃদ্ধা বর্তমানে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৭ জুলাই) বিকেলে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত বৃদ্ধার ছেলে মো: রহিম ৪জনের নাম উল্লেখ করে মোংলা থানায় লিখিত অভিযোগে দায়ের করেন। অভিযুক্ত হলেন- কাইনমারী এলাকার মো: ফারুক, মো: রুবেল, মো: সুমন ও কহিনুর বেগম।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ও ভুক্তভোগীদের বাড়ি পাশাপাশি। অভিযুক্তরা আজ বুধবার বিকেলে ভুক্তভোগী খুকি বেগম (৬০) এর বাড়ির জমির সীমানায় জোর করে বেড়া লাগাতে যান। ভুক্তভোগী খুকি বেগম (৬০) এ সময় ওই জমি তাদের দাবি করে বেড়া লাগাতে বাধা দেন। এ নিয়ে তাদের মাঝে বাকবিতন্ডা বাধে। এর এক পর্যায়ে ফারুক, রুবেল ও সুমন খুকি বেগম (৬০) ও কহিনুর বেগম (৫৫) দুই বৃদ্ধকে মারধর শুরু করে। এতে করে বৃদ্ধের মাথা ফেটে জখম হয়। বৃদ্ধের চিৎকার শুনে তাকে বাচাতে ছুটে আসেন তার ছেলে মো: রহিম। এ সময় তাকেও মারধর করা হয়।

এবিষয়ে কথা বলার মতো প্রতিবেশীদের কাউকে পাওয়া যায়নি। তাদের মোবাইল নম্বর না পাওয়ায় তাৎক্ষণিকভাবে কারও মন্তব্য নেওয়া যায়নি। এ বিষয়ে মোংলা থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বলেন, অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park