1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কামরুজ্জামান ৩য় বারের মতো কিশোরগঞ্জ সদরের শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুলাই, ২০২৪
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জ পৌর এলাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের স্কাউট শিক্ষক হিসেবে দায়িত্ব পালনকারী সহকারী শিক্ষক মোহাম্মদ কামরুজ্জামান জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ উপজেলা পর্যায়ে কিশোরগঞ্জ সদর উপজেলা হতে ৩য় বারের মতো শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ কামরুজ্জামান বাংলাদেশ স্কাউটস এর সি এ এল টি প্রশিক্ষণ প্রাপ্ত একজন উড ব্যাজধারী স্কাউটার। তিনি তাঁর নিজ বিদ্যালয় স্কাউট দলের ইউনিট লিডার হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অংশ নিয়ে থাকেন।

এছাড়া বিগত করোনাকালীন সময়ে নিজ ইউনিটসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়েছেন। তিনি স্কাউটস এর জাতীয় ও আন্তর্জাতিক ক্যাম্পে অংশ নিয়েছেন। মোহাম্মদ কামরুজ্জামান কিশোরগঞ্জ জেলা স্কাউটস এর নির্বাহী কমিটিতে সহকারী কমিশনার (আইসিটি) হিসেবে দায়িত্ব পালন করছেন। উল্লেখ্য, তিনি এর আগে ২০২২ ও ২০২৩ সালে কিশোরগঞ্জ সদর উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park