1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

রংপুর প্রেস ক্লাব’র লাগামহীন লুটপাট অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ১৯০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রংপুর প্রতিনিধি

প্রেস ক্লাব’র গঠনতন্ত্রে কালো ধারা,লুটপাটসহ বিভিন্ন বৈষম্য বিষয়ে মানববন্ধন ও সমাবেশ করেছে বৈষম্য বিরোধী সাংবাদিক সমাজ।  বৈষম্যের প্রতিবাদ ও প্রতিকার চেয়ে ৯ আগষ্ট সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় কালের কন্ঠের রংপুর প্রতিনিধি গোলজার রহমান আদরের সঞ্চালনায় আনন্দ টিভি রংপুর প্রতিনিধি মাহফুজ আলম প্রিন্স, এটিএন নিউজ রংপুর প্রতিনিধি শাহরিয়ার মিম ও ডেইলি ইন্ডাস্ট্রি রংপুর প্রতিনিধি এস.এম জাকির হুসাইন এর সমন্বিত এ সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক শরিফা বেগম শিউলি, রবিন চৌধুরী রাসেল, গোলাম মোস্তফা,পারভেজ সুমন, এম এন রাব্বী,মিজানুর রহমান, শরিফুল ইসলাম,আফ্ফান হোসেন আজমির সহ আরও অনেকেই।

তারা বলেন, দীর্ঘ দিন ধরে রংপুর প্রেসক্লাব সামান্য কিছু সদস্য নিয়ে সিন্ডিকেট গড়ে তুলেছে। তার মধ্যে আবার ডজনখানেক অপেশাদার ( শিক্ষক) রয়েছে। যাদের মাঠে কখনোই কাজ করার সুযোগ নেই।  শিক্ষায় ফাঁকি দিয়ে গোপন আতাতে অবৈধ ভাবে প্রেসক্লাবে সদস্য আছেন। শত কোটি টাকার কমপ্লেক্সে কয়েকশ দোকান পাট বিক্রি করে অবৈধ টাকা ভাগাভাগি করে চলেছে।  কালো গঠনতন্ত্র করে পেশাদার সাংবাদিকদের সদস্য অন্তর্ভুক্তি রুদ্ধ করে রেখেছে। কোন ফটো সাংবাদিক, ভিডিও সাংবাদিককে করা হয় না সদস্য। ক্লাবের বৈধ অবৈধ সদস্য ছাড়া কারও কোন কল্যাণে কাজ করার কোন নজির নাই। বরং এসব বৈষম্যের প্রতিবাদ প্রতিকার চাওয়াদের উপর নেমে আসে নানা ষড়যন্ত্র,নির্যাতন, মিথ্যা মামলা এমনকি হামলার ঘটনাও অনেক। প্রতিবাদকারিদের লাঞ্ছিত ও অবাঞ্ছিতও করেছে অনেক পেশাদার সাংবাদিকদেরও। দেশ যখন বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ‍্যমে বিপ্লব ঘটিয়ে গোটা দেশ সংস্কার হচ্ছে। সেখানে  জাতির বিবেক রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ সাংবাদিকতায় কোন বৈষম্য থাকতে দেয়া যায়না। অনতি বিলম্বে গণমাধ্যম ও গণমাধ্যম সংগঠন তথা রংপুর প্রেসক্লাব,কে রংপুরের পেশাদার সাংবাদিকদের জন্য উম্মুক্ত করনের মধ্য দিয়ে মিলনকেন্দ্রে পরিণত করার দাবি জানান, এবং এটি শীঘ্রই  করা না হলে বৈষম্য বিরোধী ছাত্র-জনতাকে সাথে নিয়ে রংপুরের সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি ঘোষণা করবেন ।

এ সমবেশে আরও উপস্থিত ছিলেন আলোকিত সকালের রংপুর প্রতিনিধি মশিউর রহমান ইশাদ,দুর্নীতির সংবাদের সম্পাদক জুয়েল ইসলাম,সৈয়দা কনক শিল্পী,শীর্ষ নিউজের সম্পাদক মিজানুর রহমান মিজান প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park