
নড়াগাতী ডেস্ক।।
ভারতের মিডিয়ায় বাংলাদেশের হিন্দু সমাজের ওপর হামলা নিয়ে মিথ্যাচার করছে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সভাপতি এড. গোবিন্দ প্রামাণিক।
তিনি গণমাধ্যমে বিশেষ সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনার পদত্যাগের পরে এদেশের হিন্দু সমাজ মনে করেছিল যে তাদের ওপর হামলা, লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটবে। কিন্তু জামায়াত ও বিএনপি’র নেতারা তাদের সব নেতা-কর্মীদের হিন্দুদের বাড়িতে হামলা-লুটপাট যাতে না হয় এবং মন্দিরে যেন পাহারার ব্যবস্থা করা হয় সেই নির্দেশ দেন। তারা পাহারা দিয়েছেন। যে কারণে সাধারণ ভাবে হিন্দুদের ওপর কোনো ধরনের হামলা হয়নি বা কোনো মন্দিরে ভাঙচুর হয়নি।
গোবিন্দ প্রামাণিক আরও বলেন, কিছু আওয়ামী লীগ হিন্দু নেতা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে লম্ফ-ঝম্প করেছিলেন, তাদের বাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ হয়েছে। একই সাথে মুসলমান আওয়ামী লীগ নেতাদের বাড়িতেও এ ধরনের ঘটনা ঘটেছে। তবে গুটিকয়েক সুযোগ সন্ধানী লোক মন্দিরে হামলা করেছে। সেটা তেমন কোনো বিষয় না।