1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব, গণভবন থেকে লুট হওয়া ৮ লাখ টাকা উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াগাতী ডেস্ক:

ভাগাভাগির দ্বন্দ্বে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ভেতর থেকে লুট হওয়া ৮ লাখ টাকাসহ একটি সিন্দুক উদ্ধার করেছে সেনাবাহিনী। গতকাল সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার রায়ের বাজার বটতলা এলাকা থেকে টাকাসহ সিন্দুকটি উদ্ধার করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে র‍্যাবের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

র‍্যাব সূত্র জানায়, গণভবন থেকে কয়েকজন মিলে একটি সিন্দুক নিয়ে যান। তাদের একজন কিছু টাকা নিয়ে গ্রামের বাড়িতে চলে যান। বাকি টাকা একজনের কাছে ছিল।

এই টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব শুরু হলে একজন ফোন করে সেনাবাহিনীকে টাকার তথ্য দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও র‍্যাব-২-এর একটি দল রায়ের বাজারের একটি বাড়ি থেকে ৮ লাখ টাকা উদ্ধার করে। প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। পরে বিক্ষুব্ধ জনতা গণভবনে হামলা ও লুটপাট চালান। হাজার হাজার মানুষ গণভবন থেকে টাকা, আসবাব, শাড়ি-গয়না, এমনকি হাঁস-মুরগিও লুট করে নিয়ে যান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park