1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় ছাত্রদের তোপের মুখে প্রানীসম্পদ কর্মকর্তা ডা: লেলিন প্রধান, দূর্নীতি ঢাকতে তথ্য দিতে আবারও গড়িমিশি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ১৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো:আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলের লোহাগড়া উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ লেলিন প্রধান ছাত্রদের বিভিন্ন প্রকার তথ্যদিতে গড়িমিশি করে শেষ পর্যন্ত ছাত্রদের তোপের মুখে ষ্টোর রুম দেখাতে বাধ্য হলেন তিনি।

মঙ্গলবার ২০ আগষ্ট বিকালে কোটাবিরোধী আন্দোলনের ছাত্র সমাজ লোহাগড়া প্রানী সম্পদ কর্মকর্তা ডা: লেলিন প্রধানের অফিসে যেয়ে তথ্য চাইলে তিনি ছাত্রদের তথ্য দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ছাত্ররা ষ্টোর রুম দেখতে চাইলে সেখানে ও আপত্তি জানান, তারপর তিনি ছাত্রদের তোপের মুখে পড়ে ষ্টোর দেখাতে বাধ্য হলেন। তারপর ওই ষ্টোর থেকে মেয়াদ উত্তীর্ণ প্রচুর পরিমাণ ওষুধ পাওয়া যায়। ছাত্ররা ডাঃ লেলিনকে জিজ্ঞেসা করেন আপনি কেন ৫ মাস পার হওয়ার পরেও সাংবাদিকদের তথ্য দেন নাই। এতে প্রতিয়মান হয় যে আপনি দূর্নীতির সঙ্গে জড়িত থাকায় তথ্য দেন নাই। তখন তিনি বলেন এটি আলাদা প্রসঙ্গ। তাছাড়া তিনি সাংবাদিকদের দেখে বলেন এনারা কি আপনাদের সঙ্গে, উনি কেন তথ্য দিচ্ছেন না এটা জনে মনে প্রশ্ন উঠেছে। অপরদিকে ওই কর্মকর্তার নামে গাইবান্ধা জেলায় নারীশিশু আদালতে একটি মামলা চলমান আছে যাহার নং ১৭০/২৩।ওই মামলায় জামিনে আছেন।

এঘটনায় ছাত্ররা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মুঠোফোন ঘটনা জানালে তিনি তাৎক্ষণিক এসিল্যান্ড কে ঘটনা স্থলে পাঠান। এসিল্যান্ড এসে সমোঝোতায়ই ছাত্রদের ৩ দিনের মধ্যে সকল প্রকার তথ্য দিবেন বলে অঙ্গীকার করেন। তখন উদ্বুদ্ধপরিবেশ শান্ত হয়। এবং ওই মেয়াদ উত্তীর্ণ ওষুধ পুড়িয়ে দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park