1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর দেশ টিভি সাংবাদিক হাসিবুলের হামলার অভিযোগ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ডেস্ক নিউজ

পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের উপর দেশ টিভির প্রতিনিধি মোঃ হাসিবুল ইসলাম হাসিব হামলা করেছে বলে অভিযোগ করেছে পিরোজপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জানা যায় গত চার তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হাতুড়ি ও লোহার পাইপ দিয়ে হাসিবুল ইসলাম হাসিব হামলা চালায়, আন্দোলনের সমন্বয়ক মোঃ রেদওয়ানুল ইসলাম মোঃ মুইন, রশনি, আসমা আক্তার মিতু সাংবাদিকদের কে জানান স্বাধীনতার আগের দিন চার তারিখের মিছিলে দেশ টিভির সাংবাদিক মোঃ হাসিবুল আমাদের উপর অতর্কিত হামলা চালায়, হাতুড়ি দিয়ে আমাদের এক সমন্বয়ককে বেধড়ক পিটুনি দেয় তাতে আহত হয় এক সমন্বযক সহ কয়েক ছাত্র, একজন সাংবাদিক প্রেসের কুটি পরে হাতে লোহার পাইপ নিয়ে কি ভাবে আক্রমণ করতে পারে জানতে চান তারা, পিরোজপুরের দেশ টিভি সাংবাদিক তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা, বর্তমান কমিটিতেও সম্পাদক হিসাবে আছেন এই স্বৈরাচারের দোসরকে প্রেসক্লাব থেকে অনতিবিলম্বে বহিষ্কারের দাবি জানান তারা।

তারা একটা লিখিত স্মারকলিপির মাধ্যমে প্রেসক্লাবকে জানিয়েছে বলেও জানান তারা, আরও বলেন যদি অনতিবিলম্বে তাকে বহিষ্কার না করা হয় তবে যেকোনো মুহূর্তে প্রেসক্লাব ঘেরাও কর্মসূচি দিবেন এই হলুদ সাংবাদিক কে পিরোজপুরে তারা আর দেখতে চান না বলে সাংবাদিকদের বলেন। তারা আরো বলেন যে সকল সাংবাদিক ছাত্রদের পাশে দাঁড়িয়ে ছিলেন তাদের জীবনের হুমকি নিয়ে তাদের কাছে আমরা কৃতজ্ঞ বলেও জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park