1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

লালমনিরহাটে স্বামীর অণ্ডকোষ চেপে হত্যার দায়ে স্ত্রী আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৩৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলাধীন আদিতমারী উপজেলায় ইসমাইল হোসেন (৪৫) নামে এক ব্যাক্তিকে হত্যার দায়ে তার স্ত্রী ইতিমনি (৩০)কে আটক করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ আগষ্ট) রাতে উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব শালমারা গ্রামে এঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে। আটক নিহতের স্ত্রী ইতিমনি লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি পূর্বপাড়া গ্রামের জগদীশ চন্দ্র’র মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ১২বছর পূর্বে আটক স্ত্রী প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে মায়া রানী থেকে ইতিমনি নাম ধারণ করে ইসমাইল হোসেনকে বিবাহ করেন। বিয়ের কয়েক বছর পর থেকে আবারও ইতিমনি পূর্বের ধর্মীয় এক যুবকের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এরপর থেকে বিভিন্ন জনের কাছে টাকা ঋণ করতে থাকে এবং পরকীয়া প্রেমিকের কাছে জমা করেন। সেই ঋণ পরিশোধ করতে আবার নিজ স্বামী ইসমাইলকেই চাপ দিতে থাকেন। এতে চরমভাবে তাদের সম্পর্কের অবনতি ঘটতে থাকে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে ওই ঋণের টাকা নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে ইতিমনি প্রথমে তার স্বামী ইসমাইলকে দা দিয়ে আঘাত করে। ইসমাইলের আত্মচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে আপোষ করে দিয়ে চলে যান। এরপর দ্বিতীয় দফায় স্বামীর অণ্ডকোষ হাত দিয়ে চাপ দিয়ে (গোপনাঙ্গ) ধরলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা এসে ইতিমনিকে আটক করে পুলিশে সোপর্দ করে। রাতেই থানা পুলিশ ইসমাইলের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহতের ভাই জাহাঙ্গীর আলম বলেন, ইতিমনি পরকীয়া করত সেটাতে বাঁধা দেয়ায় সে আমার ভাইকে হত্যা করেছে। আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, নিহতের স্ত্রী ইতিমনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান। ভারতীয় চ্যানেল গুলো বন্ধ করা হোক ভারতীয় নাটক সিরিয়াল গুলো দেখে সেই কালচার বাংলাদেশের মা বোনদের ভিতর চলে এসেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park