
ডেস্ক নিউজ
সুশাসনের জন্য নাগরিক কেশবপুর উপজেলা কমিটির উদ্যোগে শনিবার সকাল ১১ টায় কেশবপুর শহরের গাজী মোড়ে মহাসড়কে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের দাবীতে আয়োজিত এ মানবন্ধন কর্মসূচিতে সভাপতির বক্তব্য রাখেন সুজন_সুশাসনের জন্য নাগরিক কেশবপুর উপজেলা কমিটির সভাপতি সাংবাদিক হাজী রূহুল কুদ্দুস।
সুজন_ সুশাসনের জন্য নাগরিক কেশবপুপুর উপজেলা কমিটির সাধারন সম্পাদক মুনসুর আলির সঞ্চালনায় বক্তব্য রাখেন কেশবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আলা, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, সুজনের উপদেষ্টা বাবর আলি গোলদার, ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, দলিত নেতা উজ্জ্বল কুমার দাস, সাংবাদিক মোতাহার হুসাইন , সুজনের সদস্যা নাজমা বেগম, শিক্ষিকা নুরুন নাহার নুরি প্রমুখ । অনুষ্ঠানে কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে এম মিজানুর রহমান, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্নসাধারণ সম্পাদক আরশাদুর ইসলাম, সদস্য কামরু জামান লালটু, প্রভাষক নুরুজামান, সুপার আব্দুর রহমান, মাও শরিফুল ইসলাম, মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।