1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৪ প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নির্বাচনী আচরণবিধি ভাঙার দায়ে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাসহ ৪ প্রার্থীকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদরের পৌরসভা ও মাইজপাড়া ইউনিয়ন এলাকায় ম্যাজিস্ট্রেট রাকিবুল হাসান ও মো. আনিসুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর ৭ (১) ক ধারা ১৮(১) মোতাবেক (ওয়ালে পোস্টার সাঁটানো) আচরণবিধি লঙ্ঘনের দায়ে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজাকে ১৫ হাজার টাকা, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজকে ১৫ হাজার টাকা, গণফ্রন্টের প্রার্থী লতিফুর রহমানকে ৩ হাজার টাকা এবং ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহবুবুর রহমানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. আনিসুর রহমান সময় সংবাদকে বলেন, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে নড়াইল-২ আসনের ৪ জন প্রার্থীর পোস্টার সাঁটানো হয়। সেজন্য প্রার্থীদের জরিমানা করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park