1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারধরের শিকার বিজিবি সদস্য সহ অনেকে 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান বিশেষ প্রতিনিধি।

নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের এড়েন্দা গ্ৰামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহত ৫।

এড়েন্দা গ্ৰামে একই বংশের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে ঘাত সংঘাত লেগেই আছে তার ই ধারাবাহিকতায় ২৪ আগষ্ট শনিবার বিকাল ৩ টার দিকে, আইন উদ্দিনের ছেলে ভূমিদস্যু নায়েব আলী, তার ছেলে নয়ন শেখ,আইন উদ্দিনের আর এক ছেলে আশরাফ আলী, আশরাফ আলীর ছেলে সাব্বির শেখ, সাহেব আলীর ছেলে রমিম শেখ, হাসেম শেখের ছেলে লাভলু শেখ, রামপুর গ্ৰামের ইব্রাহিম মোল্লা সহ আরো ৫/৭ জন মিলে

একই গ্ৰামের মনিরুজ্জামান শেখের ছেলে লিটন শেখ, মনিরুজ্জামান শেখের আর এক ছেলে মিলন শেখ,মিলন শেখের মেয়ে মাহমুদা খানম,সিজান শেখের স্ত্রী রেখা বেগম,লিটন শেখের স্ত্রী টিকলি বেগম,ও মিলন শেখের জামাতা নড়াইল সদর থানাধীন তুলারামপুর গ্ৰামের ফারুক হোসেনের ছেলে বিজিবি সদস্য ফেরদৌস শাহজাহান আকাশ কে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে ও বাড়ি ঘর ভাংচুর সহ লুটপাট করে।

আহতরা লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। উক্ত ঘটনা নিয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাঞ্চন কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন, ঘটনাটি শুনেছি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park