1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বানভাসি মানুষদের সহযোগিতায় এগিয়ে আসলো ইসলামবাগ  মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শাহজাহান কবির প্রধান পঞ্চগড় জেলা প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলা বোদা পৌর সভা ২নং ওয়ার্ডে অবস্থিত ইসলামবাগ মাদ্রাসাটি। এই মাদ্রাসাটি প্রতিষ্ঠাতা মরহুম ফুরফুরা পীর সাহেব। আজ দুপুর বারো টায় ইসলামবাগ মাদ্রাসার ছাত্র ছাত্রীরা ও উক্ত মাদ্রাসার শিক্ষকগণ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। এ সময় মাদ্রাসার প্রায় ২শত ছাত্র-ছাত্রী বন্যা কবলিত এলাকার জন্য অর্থ দিয়ে সহায়তা করেন। অত্র মাদ্রাসা শিক্ষক হাফেজ মোঃ ইমরান গণমাধ্যম কর্মীদের জানান বাংলাদেশের যেকোনো দুর্যোগে ইসলামবাগ মাদ্রাসা পাশে থাকবে ইনশাল্লাহ। বন্যায় যে সকল মানুষ মৃত্যুবরণ করেছে মহান আল্লাহ তাদেরকে যেন বেহেস্ত নসিব করেন।

ইসলামবাগ মাদ্রাসার শিক্ষক মোঃ রিফাত বলেন মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের এবং শিক্ষকদের এই টাকা দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় সহায়তা করা হবে। তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে বানভাসি মানুষদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান। ইসলামবাগ মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র মোঃ রেজাআনুল আলম রিজু গণমাধ্যম কর্মীদের জানান বানভাসি মানুষদের সহযোগিতা করতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে,আপনারা সবাই বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে থাকবেন এবং অর্থ দিয়ে সহযোগিতা করবেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park