1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী দিলু গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি : নিজাম উদ্দীন

কিশোরগঞ্জের ইটনায় সেনাবাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলু বিদেশি মদ, ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার হয়েছে।

২৭ আগস্ট (মঙ্গলবার) ভোরে গোপন তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ইটনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো: মাহফুজুল ইসলামের নেতৃত্বে একটি দল উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পাশে মাদক ব্যবসায়ী দিলুর বাড়িতে অভিযান চালিয়ে ৬ বোতল বিদেশী মদ, ৮০ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা, মাদক বিক্রির ৬৩ হাজার নগদ টাকাসহ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন দিলু উপজেলার মৃগা ইউনিয়নের আমীরগঞ্জ বাজারহাটি গ্রামের মৃত মেহের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দিলু দীর্ঘদিন ধরেই গোপনে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং একাধিকবার মাদকসহ গ্রেফতার হয়েছিলো।সংশ্লিষ্ট থানা হতে জানা যায় তার বিরুদ্ধে একাধিক মাদক সংক্রান্ত অভিযোগ রয়েছে। দিলু আদালত থেকে আগাম জামিন নিয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা শুরু করেন। এলাকাবাসীর দাবি দিলুকে যেনো আইনের আওতায় রাখা হয়।সেনাবাহিনীর সফল অভিযান শেষে এলাকাবাসীকে জড়ো হয়ে হাততালি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করতে দেখা যায়।

অভিযান শেষে সেনাবাহিনী মাদক ব্যবসায়ী দিলু কে উদ্ধারকৃত মালামাল সহ ইটনা থানায় হস্তান্তর করেন। ইটনা থানার পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা শাহাব উদ্দিন এইসব তথ্য নিশ্চিত করেছেন। এই অভিযানে থানা পুলিশের একটি দল সহযোগিতা করেছ। সেনা সূত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এরকম কঠোর অভিযান সামনেও চলমান থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park