1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আজিজুল বারী হেলালের গাড়ি বহরে হামলার অভিযোগে সাবেক এমপি আব্দুস সালাম মূর্শেদীসহ আওয়ামী লীগ ৬৮ জনের নামে মামলা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৬৮জনের নাম উল্লেখ করে গতকাল দিঘলিয়া থানায় মামলা হয়েছে।

উক্ত মামলায় বাদি হয়েছেন উপজেলার দেয়াড়া গ্রামের মৃতঃ শেখ সাদেক হোসেনের পুত্র স্থানীয় বিএনপি কর্মী সোহেল পারভেজ কাকন। মামলা নং-১১,তাং-২৭/৮/২৪। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে মামলা হওয়ার পর থেকে আওয়ামী শিবিরে আতংক বিরাজ করছে। গ্রেফতার এড়াতে ইতোমধ্যে অনেকে আত্নগোপনে চলে গেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৫ আগষ্ট তারিখ বেলা সাড়ে তিনটার সময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা আজিজুল বারী হেলাল দলীয় নেতাকর্মী নিয়ে একটি সংবর্ধনা অনুষ্ঠানে যাওয়ার জন্য দিঘলিয়া ফেরিঘাট সংলগ্ন পাকা রাস্তায় পাশ্ববর্তী স্থানে অবস্থান করছিলেন। এ সময় খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী মামলায় উল্লেখিত আসামিদের নিয়ে কাটা রাইফেল, কাটা বন্দুকসহ বেআইনী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আজিজুল বারী হেলালের গাড়ি বহরে নেতাকর্মীদের উপর আতর্কিত হামলা চালায়। এসময় বন্দুক দিয়ে গুলি করলে গুলি লক্ষভ্রষ্ট হয়ে আজিজুল বারী হেলালের গাড়িতে গিয়ে লাগে। এছাড়া আসামিরা দুইটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। এছাড়া রামদায়ের কোপে বিএনপি নেতা খান মোহাম্মদ, সাজ্জাদসহ বেশ কয়েকজন রক্তাক্ত জখম হয়।

মামলায় স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ, ছাত্রলীগের ৬৮ জনের নাম উল্লেখ করলেও ২০/২৫জন অজ্ঞাত আসামি রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এ মামলায় কোন আসামি গ্রেফতার হয়নি। অন্যদিকে আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দের নামে মামলা হওয়ায় আওয়ামী শিবিরে আতংক বিরাজ করছে।গ্রেফতার এড়াতে অনেকে আত্মগোপনে চলে গেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park