1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রামগঞ্জে টানা বর্ষণে পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪
  • ২৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ আলমগীর হোসেন জয় রামগঞ্জ প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে টানা বর্ষণে ও বন্যার পানির কারণে পানিবন্ধি মানুষজন, ভেসে গেছে পুকুর সহ চাষ করা মাছের ঘের, ক্ষতিগ্রস্ত মাছ চাষী হাজারো পরিবার। পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার কারণে টানা বর্ষণে রাস্তাঘাট, ঘরবাড়ি,মসজিদ মাদ্রাসা, দোকানপাট, মাছের ঘের, সহ শিক্ষাপ্রতিষ্ঠানে গুলি ৩ থেকে ৪ ফুট পানির নিচে ডুবে গেছে।

উপজেলার ভোলা কোড,দেবনগর, ডল্ট্যা, ভাট্টা , পানিওয়ালা, নাগমুদ, কাঞ্চনপুর, ইছাপুর, চন্ডিপুর, করপাড়া ইউনিয়নের সমিতির বাজার ও বাংলাবাজার, নবিনগর বাজার, সাহাপুর বাজার, নয়নপুর, নুনিয়াপাড়া, সামদানপুর, হরিচ্চর সহ অনেক এলাকার ঘর-বাড়ি পানির নিচে ডুবে গেছে। ভেসে গেছে কয়েক শত মাছের ঘের। বহু স্থানে গরু ও মুরগীর খামারিদের খামার পানিতে ডুবে গেছে। এতে করে চরম দূর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ সহ মৎস্য চাষিরা।

এদিকে ভোলাকোট ইউনিয়নের উত্তর দেবনগর আদম গাজী বেপারী বাড়ীর মৎস্য চাষী মোঃ বিল্লাল হোসেন আজকের বসুন্ধরা প্রতিনিধিকে জানান মনপুরা মৎস্য খামারের মাছের ঘের সহ কয়েকটি পুকুরের অন্তত ৬-৭লক্ষ টাকার মাছ ভেসে গেছে,দাদনে ও ব্যাংক ঋণ নিয়ে মাছ চাষ করেছেন তিনি। নিম্মাঞ্চলে পুকুর ও মাছের ঘের ভেসে বহু জলাশয়ের ছোট বড় মাছ বের হয়ে গেছে। অনেক মাছ চাষি পুকুর ইজাড়া নিয়ে মাছ চাষ করেছেন বলে জানিয়েছেন চাষিরা।

এ ছাড়াও কয়েক হেক্টর আমনের বীজতলা ও শাক সব্জির বীজতলা পানিতে তলিয়ে নষ্ট হয়েছে বলে জানান কৃষকরা

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park