1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রূপসা বাজারে দোকানঘর ভাড়া নিয়ে বর্তমানে মালিক বনে যাওয়ার এক অকল্পনীয় ঘটনা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহাবুব আলম বিভাগীয় প্রধান খুলনা

রূপসা বাজারে দোকানঘর ভাড়া নিয়ে বর্তমানে মালিক বনে যাওয়ার এক অকল্পনীয় ঘটনা ঘটেছে। এঘটনায় ঘর মালিক নার্গিস আক্তার বিবাদী মিজান হাওলাদারের বিরুদ্ধে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

বাদির অভিযোগে বলা হয়েছে আমি নারগিস আক্তার (৫০), স্বামী- মৃত আব্দুল হান্নান, গ্রাম- রামনগর, থানা-রূপসা, জেলা- খুলনা থানায় হাজির হইয়া বিবাদী মিজান হাওলাদার, পিতা- আফসার উদ্দিন হাওলাদার, গ্রাম-রামনগর, থানা-রূপসা, জেলা- খুলনার বিরুদ্ধে এই মর্মে অভিযোগ দায়ের করিতেছি যে, আমার স্বামী ২১ ডিসেম্বর ২০২৩ চিকিৎসাধীণ অবস্থায় খুলনা মেডিকেলে মৃত্যু বরণ করেন। আমার স্বামীর রূপসা বাজারে ১১ ফুট বাই ৮ ফুটের একটি রেলের সম্পত্তির উপর দোকান ঘর ছিল। যাহা সরকারের নিকট হইতে ইজারা হিসাবে গ্রহন করেন। আমার স্বামী অসুস্থ থাকায় উক্ত দোকান ঘরটি বিবাদীর নিকট ০১/০১/২০২৩ খ্রিঃ হইতে আগামী ৩১/১২/২০২৭ খ্রিঃ পর্যন্ত ০৫(পাঁচ) বছরের জন্য চুক্তিপত্র অনুযায়ী প্রতিমাসে ৫,০০০/-টাকা করে ভাড়ায় চুক্তিপত্র করিয়া বিবাদী উক্ত দোকান ঘরটি গ্রহন করে। বিবাদী উক্ত দোকান ঘরটি গ্রহন করার সময় অগ্রীম ৩,০०,০০০ টাকা প্রদান করে। চুক্তিপত্র অনুযায়ী বিবাদী অক্টোবর/২০২৩খ্রিঃ পর্যন্ত ভাড়ার টাকাও পরিশোধ করে।

এরপর হইতে আমি বিবাদীর নিকট ভাড়ার টাকা চাইলে সে আমাকে দুই বারে ১,০০০/-টাকা প্রদান করে। বর্তমান সময়ে আমি বিবাদীর নিকট ভাড়ার টাকা চাইলে সে জানায় আমার স্বামী নাকি জীবিত থাকাকালীন তাহার নিকট উক্ত দোকান ঘরটি বিক্রয় করিয়াছে। কিন্তু আমার জানা মতে আমার স্বামী বিবাদীর নিকট উক্ত দোকান ঘরটি ভাড়ায় প্রদান করিয়াছিল। আমার স্বামীর মৃত্যুর পর আমি মানবেতর জীবন যাপন করিতেছি। এছাড়াও বিবাদী উক্ত দোকান ঘরটি দখল করিয়া রাখিয়াছে কোন প্রকার ভাড়া প্রদান করিতেছে না ।

উপরোক্ত বিষয়টি অভিযোগ হিসাবে গন্য করে বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার আবেদন জানানো হয় । গত ২৯ আগষ্ট রূপসা থানায় লিখিত অভিযোগটি গ্রহন করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park