1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

লোহাগড়ায় নববধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শশুর ও শাশুড়ির বিরুদ্ধে

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নড়াইলের লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের দেবী গ্রামে নববধুকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী শশুর ও শাশুড়ির বিরুদ্ধে।

৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার দেবী গ্রামের বাহারুলের স্ত্রী আফসানার ঝুলন্ত লাশ তার ঘর থেকে উদ্ধার করেছে লোহাগড়া থানা পুলিশ।

জানা গেছে ১৫ দিন আগে দেবী গ্রামের ইদ্রিস শেখের ছেলে মোঃ বাহারুল ও শুলটিয়া গ্রামের কুবাদ মোল্লার মেয়ে আফসানা খানমের বিয়ে সম্পন্ন হয়। হাতের মেহেদীর রং মুছতে না মুছতেই মৃত্যু হলো নববধু আফসানার।

মৃত আফসানার পরিবারের দাবী তাদের মেয়ে আফসানার মৃত্যু সাভাবিক বা আতহত্যা নয়, তাকে তার স্বামী শশুর ও শাশুড়ি মিলে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঘরের আড়ার বাশের সাথে ঝুলিয়ে রেখেছে।

স্থানীয়দের সাথে কথা হলে তারা বলেন, বিয়ের এই ১৫ দিনে আফসানার সাথে তার স্বামী শাশুড়ী খুব খারাপ আচারন ও যৌতুকের চাপ সৃষ্টি করতো। বিয়ের সময় আফসানার পরিবার থেকে ছেলের পরিবার ২ লক্ষ্য টাকা যৌতুক দাবি করে আসছিলো বলে জানা যায় এমন ঘটনায় , আফসানার বোনের সাথে কথা হলে তিনি বলেন যৌতুকের টাকার জন্য আমার বোনের জীবন দিতে হলো আমি ওদের ফাঁসি চাই।

এসময়, মৃত আফসানার পরিবারের স্বজনরা দেবী গ্রামে আসলে এবং তাদের মেয়ের হত্যার বিচারের দাবী করলে ঐ গ্রামের লোকজন তাদের উপর চড়াও হয় এবং সেখানে ধস্তা দোস্তি হয় এই ঘটনায়, লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে যান। এবং আফসানার মৃত দেহ ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। এঘটনায় পর থেকে গৃহবধূর স্বামী ও শ্বশুর পলাতক রয়েছে।

এবিষয়ে লোহাগড়া থানার ওসি তদন্ত আব্দুল্লাহ আল মামুনের সাথে কথা হলে তিনি জানান নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে মেডিকেল রিপোর্ট আসার পর হত্যা নাকি আত্মহত্যা সেটা জানা যাবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park