1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াগাতী আঠারোবাকী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকির মুখে পরিবেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
  • ৫৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার

নড়াইল জেলার নড়াগাতী থানার পাখিমারা আটারো বাকি নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছে কিছু অসাধুচক্র। যার ফলে নদীর পাড়, বাড়িঘর, ফসলি জমি সহ হুমকির মুখে পড়ছে পরিবেশ। যত্রতত্র ভূগর্ভস্থ বালু উত্তোলন করায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসী।

এ বিষয়টি জনপ্রতিনিধিদের জানালেও তা কোনো কাজে আসছে না বলেও জানান এক ভুক্তভোগী । সরেজমিন গিয়ে দেখা যায়, পাখিমারা আঠারোবাকি নদীতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের কাজ চলমান রয়েছে। এছাড়াও অবৈধ মেশিন গুলোর মালিকরা এলাকার পরিত্যক্ত খাল, ডোবা,পুকুর ও নদী থেকে বালু উত্তোলন করে বলে জানা যায়।

এ সংক্রান্ত বিষয়ে পহরডাঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার জেফরুল সরদার আঠারোবাকী নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছে বলে উক্ত এলাকার ভুক্তভোগী আইয়ুব আলী খাঁন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি বলেন নদী থেকে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে পাড়ের ঘরবাড়ি সহ এলাকার পরিবেশ। আমরা এই জমিতে ১৯৮০ সাল থেকে বসবাস করছি রালু উত্তোলনের ফলে নদীর পাড় ভেঙ্গে যাচ্ছে এভাবে চলতে থাকলে যে কোন সময় আমাদের ঘর ভাঙ্গনের কবলে অথবা ডেবে যাওয়ার সম্ভবনা রয়েছে। এ বিষয়ে কিছু বলতে গেলে আমাদের ভয়ভীত দেখানো হচ্ছে আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

এই অবৈধ ড্রেজার দিয়ে উত্তোলনকৃত বালু পাখিমারা ও ডুটকুরা সংযোগ সড়কটি ভরাট করা হচ্ছে । তাছাড়া কম খরচে সহজ পদ্ধতিতে বালু পাওয়ায় ঠিকাদারদের পাশাপাশি বসতবাড়ি নির্মাণে ও পরিবেশ বিধ্বংসী এই ড্রেজার ব্যবহার করা হচ্ছে। বালুর বিক্রেতা রাজু ও মেম্বার জেফরুল সরদার ড্রেজার ভাড়া করে নদী থেকে রাস্তার কাজে বালু উঠাচ্ছে বলে সরেজমিনে গিয়ে দেখা যায়।

এ বিষয়ে অভিযুক্ত জেফরুল মেম্বার এর কাছে বালু উত্তোলন সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগের বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করে বলেন আমি অভিযোগের সম্পর্কে শুনেছি তবে বিষয়টি সঠিক না। কিন্ত এভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন অবৈধ, আমি বালু উত্তোলন কারিদের সাথে কথা বলে তাদের এখান থেকে সরে যেতে বলবেন বলে তিনি জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park