1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবু সুফিয়ান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আজ ৭ সেপ্টেম্বর শনিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম কমিশনার হিসেবে দায়িত্বগ্রহণ করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আবু সুফিয়ান। এসময় আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ কমিশনারকে স্বাগত জানান।

পরবর্তীতে সকাল ১১:০০ টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে আরএমপি’র বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আরএমপিতে সদ্য যোগদানকৃত সম্মানিত পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। কল্যাণ সভায় পুলিশ কনস্টবল হতে ঊর্ধ্বতন কর্মকর্তাগণ পুলিশ কমিশনারের নিকট কল্যাণমূলক বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।

পুলিশ কমিশনার প্রস্তাবনাগুলো শোনেন এবং তা পর্যালোচনা করে বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগের কথা বলেন। উক্ত সভায় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, ন্যায়-নিষ্ঠা ও সততার সাথে জনবান্ধব পুলিশিং করার নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ যথাযথভাবে প্রতিপালনের লক্ষ্যে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মো: রশীদুল হাসান, পিপিএম ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ হেমায়েতুল ইসলাম ও আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ-সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ ও সিভিল স্টাফগণ।

নবযোগদানকৃত আরএমপি’র কমিশনার ফেনীর একটি সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ২০০৩ সালে ঢাকা কলেজ থেকে এমএ ও ২০১৬ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগে এমপিএ ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএস-এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। আরএমপিতে যোগদানের পূর্বে তিনি ট্যুরিষ্ট পুলিশ ঢাকায় কর্মরত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park