1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাব-রেজিস্ট্রারের প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের অফিস ঘেরাও

এ জেড সুজন মাহমুদ, লালপুর নাটোর
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নাটোরের লালপুরে বিভিন্ন দূর্নীর্তির অভিযোগে উপজেলা সাব-রেজিস্ট্রার মাসুদ রানার প্রত্যাহারের দাবিতে অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা ছাত্র-জনতার তোপের মুখে মুখে আজকের অফিস করে কাল থেকে আর অফিসে আসবেনা বলেছেন সাব-রেজিস্টার অফিসার।

রবিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চত্বরে রেজিস্ট্রি অফিসের সামনে একর্মসূচি পালন করেন তারা।

পরে লালপুর উপজেলা প্রশাসন, লালপুর থানা পুলিশ ও সেনাবাহিনী ও শিক্ষার্থীদের দুইঘন্টাব্যাপী দীর্ঘ আলোচনায় দুইদিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিত করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, দলিল লেখক সমিতির মাধ্যমে সেবাগ্রহিতাকে জিম্মি করে প্রতি দলিলে দুই/আড়াই হাজার টাকা করে ঘুষ নেন সাব-রেজিস্ট্রার মাসুদ রানা।

এ বিষয়ে নাম বলতে অনিশ্চিত কিছু দলিল লেখকরা বলেন, তিনি অনেক প্রভাবশালী ও নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামের আস্তাভজন হওয়ায় মাসুদ রানা ছিলেন অপ্রতিরোধ্য। তিনি মাত্র ৩ বছর সরকারি চাকুরী করেই রাজশাহীতে দুইটি ফ্ল্যাট ও বিলাসবহুল গাড়ি কিনেছেন অথচ তার বাবা ছিলেন সবজি বিক্রেতা। এছাড়া কেউ যে তার বিরুদ্ধে কথা বলতে না পারেন সেজন্য সমিতির টাকা দিয়ে তিনি রেজিস্ট্রি অফিস এলাকায় সন্ত্রাসী সিন্ডিকেট গঠন করে বিভিন্ন দূর্নীতিমূলক কর্মকাণ্ড করে আসছেন।

এবিষয়ে জানতে চাইলে সাব-রেজিস্ট্রার মাসুদ রানা বলেন, দলিল লেখক সমিতির কয়েকজন নেতা রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অফিসকে জিম্মি করে রেখেছিল। এরা হলেন দলিল লেখক সমিতির সাবেক সভাপতি/সেক্রেটারি ও রাজনৈতিক নেতা ফিরোজ আল হক ভূইয়া, গোল্ডেন সাইফুল, কাইয়ুম, আনিসুজ্জামান বাবু, কামরুজ্জামান লাভলু, হযরত আলী মাস্টার, রান্টু, জহুরুল এই আটজনের লাইন্সেন বাতিল করার জন্য কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠানো হবে। এবং দেড় কোটি টাকা দামের গাড়িটি আমার শশুড় আমাকে উপহার দিয়েছেন। এছাড়া তিনি সেচ্ছায় বদলীর জন্য উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন করবেন বলে জানান।

এবিষয়ে লালপুর উপজেলা নিবাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) শিমুল আক্তার বলেন, শিক্ষার্থীদের লিখিত ভাবে সাব-রেজিস্ট্রারের প্রত্যাহারের আবেদন দিতে বলা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park