1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

শিক্ষকের বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ

রবিউল ইসলাম ময়মনসিংহ জেলা
  • প্রকাশের সময় : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌলভী সবুজ মিয়ার বিরুদ্ধে ইভটিজিং এর অভিযোগ উঠেছে।উক্ত প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাসের নিয়মিত শিক্ষার্থীদের সাথে দীর্ঘদিন যাবত মেয়েদের সাথে অশালীন কথা বার্তা ও খারাপ আচরণ করে আসছেন বলে জানা যায় ।

শিক্ষার্থীদের অভিযোগে জানা যায়, মৌলভী সবুজ মিয়া দীর্ঘদিন যাবত বিশেষ করে মেয়ে শিক্ষার্থীদের সাথে নোংরা ভাষায় ভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে খারাপ আচরণ করে থাকে। এবং আপত্তিকর কথা বার্তা বলে থাকে এছাড়াও বিভিন্ন ধরনের কু- প্রস্তাব দিয়ে থাকেন।

অভিযোগে আরো জানা যায়, মানসম্মানের ভয়ে কারও কাছে কিছু বলতে পারি না,কিন্তু আমরা সাধারণ শিক্ষার্থীরা নিজেরাই বলা বলি করেছি, ক্লাসের স্যারদের সাথে কথা বলেছি কোন লাভ হয়নি। কিন্তু গত ৫ই সেপ্টেম্বর (বৃহস্পতিবার) আবারো একজন ছাত্রীকে ক্লাসে আপত্তিকর কথা বলায় প্রধান শিক্ষক বরাবর অভিযোগ করেন।

ঘটনা সত্যতা প্রমাণ করার জন্য প্রধান শিক্ষক বিষয়টি আমলে নিয়ে বোর্ড মিটিং করে আগামী তিন (০৩)কার্য দিবসের মধ্যে সত্যতা যাচাই পূর্বক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park