1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াগাতীর বল্লাহাটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের সময় এসিল্যান্ডের উপর হামলা, সাংবাদিক সহ আহত-৩

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইল জেলার নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি সরকারী আশ্রায়ন প্রকল্পের বেড়ী বাঁধ বা চলাচলের প্রধান রাস্তা দখল করে কতিপয় ভূুমিদস্যুরা জোর পূর্বক দখল করে পাঁকা ভবন নির্মাণ করায় সরকারী রাস্তা অবমুক্ত করার জন্য গত মাসের ১৩ তারিখে বিভিন্ন সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। 

এরই ধারাবাহিকতায় ৯ সেপ্টেম্বর উপজেলা সহকারী কমিশনার ভূমি শেখ আব্দুল্লাহ আল মামুন সরকারী রাস্তা অবমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযান চলা কালিন সময়ে কালিয়া উপজেলার  সাংবাদিক আমানত ইসলাম পারভেজ (এশিয়ান টেলিভিশন), হাচিবুর রহমান (চ্যানেল এস), জিহাদুল ইসলাম (সমাজের কথা), ফসিয়ার রহমান (দৈনিক খবর পত্রিকার সাংবাদিকরা) উচ্ছেদ অভিযানের নিউজ কভার ও তথ্য সংগ্রহে জন্য ঘটনা স্থলে যায় ।  

হঠাৎ করে দুর্বৃত্তরা প্রশাসনসহ সাংবাদিকদের ওপর হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে আহত করে। গুরুতর আহত দুই সাংবাদিক মোঃ জিহাদুল ইসলাম ও শেখ ফসিয়ার রহমানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সাংবাদিক ও প্রশাসনের ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ ও সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শাহীসহ জেলার ও উপজেলার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park