1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

বাগেরহাটে রামপালে সংখ্যালঘুর তকমা দিয়ে জমি দখল চেষ্টার অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

বাগেরহাটের রামপালে কথিত সংখ্যালঘুর তকমা দিয়ে এক ব্যাক্তির জমি দখল চেষ্টার অফিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃসেকেন্দার আলী প্রতিকার চেয়ে রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, রামপাল উপজেলার ফয়লাহাটের ৫৮ নং সন্তোষপুর মৌজায় ০.৮ শতাংশ জমি ক্রয় করেন। যা সিএস ১৩২/১ এসএ ১৩২ ও বিআরএস ১৩ ও খন্ড খতিয়ান ৬১০ এবং ৫৯২ দাগে জমি। ওই জমির রেকর্ডীয় মালিক জনৈক অভিলাষ হালদারের স্ত্রী শেফালীর কাছ ক্রয় করেন শ্যামল হালদার। তার থেকে ক্রয়সূত্রে মালিক হন ঝারবাড়ী গ্রামের মৃত শেখ মোঃ হাসান রুমির ছেলে শেখ মোঃ সেকেন্দার আলী। তিনি সার্ভেয়ার দ্বারা মাপজোক করে জমি বুঝিয়ে দেন। ওই জমিতে পূর্বে থেকে দোকানঘর বাধা ছিল। রাজনৈতিকভাবে ওই জমি থেকে ভুক্তভোগী মোঃ সেকেন্দারকে গত ইং ১৬-০৮-২০২১ তারিখ আওয়ামীলীগ সরকারের সময় কতিপয় নেতা প্রভাব খাটিয়ে উচ্ছেদের চেষ্টা করে। যা এখোনো অব্যাহত আছে,আওয়ামী লীগের কতিপয় লোকজন এখনো তাদের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন ভুক্তভোগী মোঃ সেকেন্দার আলী।

ভুক্তভোগী মোঃ সেকেন্দার জানান, জমিটি মেইন রাস্তার পাশে হওয়ায় কিছু প্রভাবশালী ব্যাক্তি জমিটি হাতিয়ে নিতে মরিয়া হয়ে উঠেছে। তারা হিন্দু সম্প্রদায়ের কিছু লোকজনকে ভুল বুঝিয়ে অপপ্রচার চালাচ্ছেন। তিনি বলেন, বৈধভাবে জমি ক্রয় করেও অপবাদ নিতে হচ্ছে। তিনি প্রশাসনের জোর হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগের বিষয়টি নিয়ে কথা হয় মনোজিতের সাথে। তিনি জানান, জমি সেকেন্দার জমি পাবেন পিছনের দিক থেকে কিন্তু সামনের দিক থেকে নিচ্ছেন।

এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাসের সাথে কথা হলে তিনি জানান, উভয়পক্ষ লিখিত অভিযোগ করেছে, তদন্ত করে সমাধান করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park