1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনায় মামুনুল হক” শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল্লাহ আল আজাদ. স্টাফ রিপোর্টার

খুলনা মহানগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক তিনি বলেছেন, ১৯৭৫ সাল থেকে ২০২৪ সাল, ১৫ আগস্ট থেকে ৫ আগস্ট শেখ হাসিনার ৫০ বছরের রাজনীতি, প্রতিশোধের রাজনীতি। বাংলাদেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন।

এদেশের মানুষ যেন মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যবস্থা তিনি করেছেন। দেশটা যেন তলাবিহীন ঝুড়িতে রূপান্তরিত হয় সেই ব্যবস্থা তিনি করেছেন। আমার কাছে আশ্চর্য লাগে- একটা বিধবা নারীর কত টাকা লাগে? লক্ষ কোটি টাকা আমার গরিব দেশ থেকে পাচার করলা, দেশের শ্রমিকরা মেহনত করে, মাথার ঘাম পায়ে ফেলে বিদেশ থেকে আমাদের ছেলেরা- মেয়েরা কষ্টার্জিত পয়সা দেশে পাঠায়। আর আশা করে বাংলাদেশ উন্নত হবে। তিনি আরো বলেন, তোমরা মেগা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে বাংলাদেশের অর্থনীতির ভীতকে ধসিয়ে দিলে। আসলে তাদের এত টাকার প্রয়োজন ছিল না। কিন্তু চুরি করেছে শুধু এই জন্য যেন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। বাংলাদেশটাকে আরেকটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করার চক্রান্ত করেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park