1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কুমিল্লায় চিহ্নিত অস্ত্রধারী যুবককে গ্রেফতার করেছে যৌথ বাহিনী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শাহাদাত কামাল শাকিল

কুমিল্লা জেলা সদর উপজেলার সাহেবনগর এলাকা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল নামের চিহ্নিত অস্ত্রধারীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী। সে ৪ আগস্ট টিপলাম বাজার এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা ছাত্রজনতার উপর গুলি বর্ষণ করে।

বৃহস্পতিবার ( ১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় সেনাবাহিনী ও পুলিশের একটি দল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে যৌথ অভিযানের মাধ্যমে সাহেবনগর এলাকা থেকে মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েলকে গ্রেফতার করে। তার বাসা তল্লাশি করে কোন অস্ত্র পাওয়া যায় নাই।

গ্রেফতার হওয়া মোহাম্মদ নাজমুল ইসলাম জুয়েল কুমিল্লা সদরের সাহেবনগর এলাকার নুরুল ইসলামের ছেলে। তাকে রাতে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, নাজমুল ইসলাম জুয়েল টিপরা বাজার এলাকায় আন্দোলনরত বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গুলি চালায়। এ বিষয়টি উক্ত এলাকার সিসিটিভি ক্যামেরা এর ফুটেজ দ্বারা নিশ্চিত করা হয়েছে। এছাড়াও অন্যান্য সোর্সের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত ওসি বিষয়টি নিশ্চিত করেছেন, অভিযান চলছে ।।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park