1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে চার বছরের শিশুকে খুন করার অভিযোগ সৎ মায়ের বিরুদ্ধে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইলে রাশেদুল নামে (৪) বছরের এক শিশু সৎ মার হাতে খুন হয়েছে। মঙ্গলবার (১৭সেপ্টেম্বর) নড়াইল সদর উপজেলার মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রহিমের সাথে বনিবনা না হওয়া দুধের শিশুসন্তান রাশেদুলকে ফেলে তার মা ফারিয়া আড়াই বছর আগে চলে গিয়ে অন্য জাগা বিয়ে করে ঘর বাঁধে। রাশেদুলকে ফেলে তার মা চলে গেলে শিশু রাশেদুল তার দাদা দাদীর আশ্রয়ে পালিত হতে থাকে।

পরে রহিমাকে ২য় স্ত্রী হিসেবে গ্রহন করে আব্দুর রহিম।রহিমের সংসারে আসার পর থেকেই সে রাশেদুলকে কুনজরে দেখতো ও হিংসা করতো। এক পর্যায়ে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকালে রাশেদুল নিখোঁজ হয়।অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে এদিন গভীর রাতে বাড়ির পাশের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

এরপরই সবার সন্দহ রাশেদুলের সৎ মা রহিমার উপর। তাকে জিজ্ঞাসাবাদের রাশেদুলকে হত্যার কথা প্রথমে অস্বীকার করলেও এক পর্যায়ে প্রতিহিংসার বসে তার জা (ভাসুরের বউ) রুমার সহযোগিতায় রাশেদুলকে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়ার কথা স্বীকার করে রহিমা। তার স্বীকারোক্তিতে পরে তাকে ও তার জা রুমাকে আটক করে পুলিশ। রাশেদুলের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই তার স্বজনরা ও এলাকাবাসী।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, রাশেদুলকে হত্যার কথা স্বীকার করেছে, তার সৎ মা রহিমা ও তার জা, রুমাকে আটক করা হয়েছে

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park