1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চাটখিলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩২ দোকান পুড়ে ছাই

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

এমরান হোসেন সোহাগ, নোয়াখালী, চাটখিল প্রতিনিধি

নোয়াখালীর চাটখিল উপজেলার দশঘরিয়া বাজার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারের ৩২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দোকানগুলোতে থাকা মূল্যবান মালামাল ও নগদ অর্থ পুড়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্তরা। আগুনে পুড়েছে গ্যারেজে থাকা ১২টি ব্যাটারি চালিত অটোরিকশা ও ২টি সিএনজি চালিত অটোরিকশা।

মঙ্গলবার সকাল ৭টার দিকে দশঘরিয়া দক্ষিণ বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে চাটখিল ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে দক্ষিণ বাজারের পাটিঘর এলাকার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্ত্বের মধ্যে আগুন দ্রুত চারদিকের দোকানে ছড়িয়ে পড়লে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মুদি, কসমেটিকস, মনোহারী, কয়েকটি গোডাউন, হকারদের গোডাউন, ভ্যারাইটিজ ও একটি গ্যারেজ পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চাটখিল ও রামগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা এসে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে ৩২টি দোকান, ১২টি অটোরিকশা ও ২টি সিএনজি পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত লোকজন ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।

চাটখিল উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. আবুল কালাম বলেন, ‘আমরা চাটখিল ও রামগঞ্জের দুটো ইউনিট একসাথে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনি। আমাদের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। আমরা ক্ষতিগ্রস্ত দোকানের তালিকা তৈরি করেছি। তদন্ত শেষে ক্ষতির পরিমান জানা যাবে।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) আকিব ওসমান ক্ষতিগ্রস্ত মার্কেট পরিদর্শন করেছেন। যে পরিবারগুলো আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের খোঁজখবর নিয়েছি। আমরা সরকারি সহায়তা ছাড়াও স্থানীয় বিত্তবানদেরকেও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি।’

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park