1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

খুলনা দিঘলিয়ায় যৌন নিপীড়নের ঘটনায় অভিযোগ মাদ্রাসা সুপারের বিরুদ্ধে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের জাকারিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম আহমাদ উল্লাহ দীর্ঘদিন যাবত মাদ্রাসার কোমলমতি শিশু শিক্ষার্থীদের ভয় ভীতি দেখিয়ে যৌন নিপীড়ন করে আসছে এমনই এক অভিযোগ উঠেছে। জানা যায়, ভুক্তভোগী শিক্ষার্থীরা গত ৮ সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ বরাবর সাক্ষাত করে যৌন নিপীড়নের বিষয়টি উল্লেখ করে একটি লিখিত অভিযোগ করে।

ভুক্তভোগীরা ঐ অভিযোগের জানান, জাকারিয়া দারুল উলুম কওমী মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বর্তমান মুহতামিম মুফতি আহমাদুল্লাহ মুহতামিম হওয়ার পর থেকে প্রতিষ্ঠানের উপর বাহ্যিক ক্ষমতা প্রয়োগ, সাধারন ছাত্র-শিক্ষকদের বাক রোধ করে বোডিং এর সম্পদ এবং মালামাল আত্মসাত করে আসছে এবং মাদ্রাসার ছাত্রদেরকে নিজ কক্ষে নিয়ে বলৎকার করার মতো নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছে।

এ বিষয়ে দিঘলিয়ার উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ কে ফোন করলে তিনি অসুস্থ থাকায় তার সহকারি কমিশনার দিবাংশবিশ্বাস ফোনটি ধরেন। তিনি বলেন স্যার চিকিৎসার জন্য ঢাকায় আছেন তিনি না আসা পর্যন্ত বিষয়টা বলতে পারবেন না। মাদ্রাসার মুহতামিম মুফতী আহমাদ উল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়টা আজকের না দুই তিন বছর আগ থেকেই একটি মহল আমার পিছনে ষড়যন্ত্র করছে। এটি মিথ্যা। আমাকে আমার দায়িত্ব থেকে সরাতে একটি মহল সুকৌশলে চক্রান্ত করছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park