1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

আমন্ত্রণ না পাওয়ায় বিএনপির একই গ্রুপের সংঘর্ষ, আহত ২ জন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালী জেলার দুমকী উপজেলায়, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন, দুমকী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম এবং সদস্য মতিউর রহমান দিপু। তাদের উদ্ধার করে প্রথমে দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে বরিশাল শেরেবাংলা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সূত্র জানায়, আগামী ২৬ ফেব্রুয়ারি পবিপ্রবির বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা করার জন্য আলতাফ হোসেন চৌধুরী মূল ক্যাম্পাসে আসেন। তার আগমনকে কেন্দ্র করে তার সমর্থকদের মধ্যে জসিম উদ্দিন হাওলাদার, ইব্রাহিম খলিল এবং মতিউর রহমান দিপু দাওয়াত পেয়েছিলেন, কিন্তু আনোয়ার হোসেন হাওলাদার নামে এক সমর্থক দাওয়াত পাননি। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির পর সংঘর্ষ শুরু হয়। এতে দুজন আহত হন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, “ত্যাগী নেতাদের মূল্যায়ন না করার কারণে হাতাহাতি হয়েছে।”

দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান জানান, “আলতাফ হোসেন চৌধুরী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়াম্যান। তিনি পবিপ্রবি ক্যাম্পাসে এসেছেন, তা আমার জানা নেই।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park