1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

কালিয়া প্যারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ ফসিয়ার রহমান, নড়াইল 

নড়াইলের কালিয়া উপজেলার ঐতিহ্যবাহী প্যারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) পালন করা হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) শুধু মুসলিম উম্মাহর জন্য নন, তিনি সমগ্র মানবজাতির জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, “নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ।” বক্তারা মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবিকতা, ন্যায়নীতি, সহনশীলতা ও শান্তির শিক্ষা অনুসরণ করে একটি নৈতিক, মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলার আহ্বান জানান।

নারীর মর্যাদা প্রসঙ্গে বক্তারা মহানবী (সা.)-এর একটি বিখ্যাত হাদিস তুলে ধরে বলেন, এক সাহাবি যখন জিজ্ঞাসা করেছিলেন- “আমার উত্তম আচরণের সবচেয়ে বেশি হকদার কে?” তখন রাসুল (সা.) তিনবার “তোমার মা” এবং চতুর্থবার “তোমার বাবা” বলেছেন। এ থেকেই বোঝা যায়, ইসলাম নারীর সম্মান, অধিকার, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠায় কতটা গুরুত্ব দিয়েছে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুফতি ওহিদুজ্জামান সরদার ইমাম ও খতিব উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র কালিয়া নড়াইল। মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা ইনায়েত উল্লাহ, কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস. এম. ওয়াহিদুজ্জামান মিলু, কালিয়া পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন, সহসভাপতি আবু রেজা ই. রাব্বি কামাল, সিনিয়র নেতা মনিরুজ্জামান মনা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহিদুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ওবায়দুর রহমান।

NGS/MMH

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park