1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

কাশিয়ানীতে র‌্যাবের অভিযানে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শিহাব উদ্দিন গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় র‌্যাব-৬ এর একটি অভিযানে প্রায় ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৩ মে) রাত আড়াইটার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—কাশিয়ানী উপজেলার বাসিন্দা আল-আমিন সরদার (৩৩) ও নতুন সরদার (৩৪)। তাদের কাছ থেকে মোট ৪ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর ভাটিয়াপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার এস. এম. রেজাউল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করে। অভিযানে গোপালপুর বাজার এলাকার একটি নির্দিষ্ট স্থানে সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণের পর হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গাঁজা বহন ও বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাশিয়ানী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-৬ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক বিরোধী অভিযান চলমান থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park