1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

গোপালগঞ্জ-৩ আসনে শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৬৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

আজ বুধবার (২৯ নভেম্বর) সকালে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহাবুবুর রহমানের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

জমা দেওয়ার পর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আসনে ১৯৮৬ সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে আসছেন। এবারও তিনি এ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হবেন।’

প্রধানমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও সাবেক সিনিয়র সচিব মোঃ শহীদ উল্লাহ খন্দকার বলেন, ‘বিগত বছরগুলোর তুলনায় এ বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর এই নির্বাচনী আসন থেকে আরও বেশি ভোটে বিজয়ী হবেন। আমরা কোটালীপাড়া-টুঙ্গিপাড়াবাসী চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ মনোনীত সব প্রার্থী আবারও নির্বাচিত হয়ে দেশের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুক।’

শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন, শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি, শেখ তন্ময় এমপি, প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু, বিশেষ সহকারী নাজমা আক্তার, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম শাহাবুদ্দিন আজম, কোটালীপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ উপস্থিত ছিলেন।

এদিকে আসনে শেখ হাসিনা ছাড়াও আরও চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তাঁরা হলেন- বাংলাদেশ সুপ্রিম পার্টির জেলা কমিটির সদস্য এম নিজাম উদ্দিন লস্কর, স্বতন্ত্র মোঃ কামাল হোসেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম ও জাকের পার্টির জেলার সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোল্লা। তবে এখনো কেউ মনোনয়নপত্র জমা দেননি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park