1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় আটক ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে ট্রিপল মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ২ জনকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৪ ফেব্রুয়ারি) তাদের ঝিনাইদহ ও ঢাকা থেকে আটক করা হয়। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস রিলিজে র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর নাইম এ তথ্য জানান।

আটকরা হলেন, হরিনাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছানোয়ার হোসেন সনুর ছেলে আবু সাইদ (৩৯) এবং একই উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আনজের হোসেনের ছেলে আনারুল ইসলাম (৩৬)।

মেজর নাইম জানান, ঝিনাইদহের আলোচিত ট্রিপল মার্ডারে ঘটনায় জড়িত সন্দেহে আবু সাইদ ও আনারুল নামে ২ জনকে আটক করা হয়েছে। তিনি বলেন, শহরের সার্কিট হাউজ এলাকা থেকে আবু সাইদকে ও গাজিপুরের কালিয়াকৈর উপজেলার সোনাতলা থেকে আনারুল ইসলামকে আটক করা হয়। তারা এ ঘটনায় জড়িত কিনা তা উদঘাটনে তদন্তের স্বার্থে শৈলকূপা থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় ঝিনাইদহের শৈলকূপা থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) মামলাটি দায়ের করেন নিহত হানিফের ছোট ভাই হরিণাকুণ্ডু উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম ইশা।

শৈলকূপা থানা ওসি মাসুম খান জানান, শুক্রবার রাতে শৈলকূপা উপজেলার রামচন্দ্রপুর শ্মশানঘাটে যে ট্রিপল মার্ডারের ঘটনা ঘটে সে ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা আসামি করে মামলাটি দায়ের করেছেন নিহত হানিফের ভাই।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park