1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

তেরখাদার বিভিন্ন ইউনিয়নে পারভেজ মল্লিকের পক্ষে ৩১ দফা লিফলেট বিতরণ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

তেরখাদা প্রতিনিধি:

রাষ্ট্র ও রাজনীতি সংস্কারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদার, গণতান্ত্রিক ও বৈষম্যহীন মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে ৩১ দফা সনদ জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে খুলনা-০৪ আসনের বিএনপি’র দলীয় সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী পারভেজ মল্লিকের পক্ষে তেরখাদার বিভিন্ন ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়েছে।

২০, ১৯, ১৮ ও ১৭ আগস্ট তেরখাদা উপজেলার আজগড়া, বারাসাত, ছাগলাদহ ও সাচিয়াদহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় জনগণের কাছে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করা হয়।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক কে এম মোস্তাক আহমেদ, প্রচার সম্পাদক মোহাম্মদ রবিউল ইসলাম লাখু, সাবেক সদস্য শেখ লালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ গোলজার আলম, সাবেক ক্রীড়া সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আরিফ হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি জিয়া সরদার, স্বেচ্ছাসেবক দলের সদস্য বাহারুল আলম, যুব নেতা সবুজ আহমেদ, আনিসুর রহমান, এনামুল শেখ ও সাবু শেখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park