1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাংবাদিক সম্মেলন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ২০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. নুরতাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

“আমাকে ছাড়া আমার বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নড়াইল প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এ সম্মেলনে নারীর অধিকার ও নিরাপত্তা বিষয়ে নানা গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।

আন্তর্জাতিক নারী দিবস কমিটি, দুর্বার নেটওয়ার্ক ও সংশ্লিষ্ট সংগঠনগুলোর যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণসহ ১১ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল—নারীর প্রতি সংঘবদ্ধ সহিংসতা বন্ধে জরুরি ব্যবস্থা গ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও ধর্মীয় প্রতিষ্ঠানে নারীর সমান অংশগ্রহণ নিশ্চিত করা এবং নারী মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন আন্তর্জাতিক নারী দিবস কমিটির নড়াইল জেলা প্রতিনিধি কোহিনুর আক্তার। এছাড়া নড়াইল প্রেসক্লাবের আহ্বায়ক এস. এম. আব্দুল হক ও সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্বার নেটওয়ার্কের সদস্য সালমা জামান, আন্তর্জাতিক নারী দিবস কমিটির সদস্য লাভলী ইয়াসমিন, নূর নাহার পারভীন, গুলশান আরা, সাজেদা খানম ও লামিয়া সুলতানা। এছাড়া বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park