1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম যোগদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল সংবাদদাতা

নড়াইল জেলার নতুন পুলিশ সুপার হিসেবে মোঃ রবিউল ইসলাম বুধবার নড়াইলে যোগদান করেছেন।

জানা যায়, মোঃ রবিউল ইসলাম ২০০৬ সালে ২৫তম বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। এরপর তিনি তিন বছর র‌্যাবে দায়িত্ব পালন করেন। পরে বরিশাল সদরের সার্কেলে এএসপি হিসেবে দুই বছর দায়িত্বে ছিলেন। মোঃ রবিউল ইসলাম দুইবার আফ্রিকার মুসলিম দেশ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে কাজ করেছেন (২০১৩-১৪ ও ২০১৭-১৮)। জেলা পুলিশ সুপার হিসেবে এটি তার প্রথম দায়িত্ব।

শিক্ষাজীবনে তিনি ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ২০০২ সালে কৃষি অনুষদ থেকে স্নাতক এবং ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

নবাগত পুলিশ সুপার দায়িত্ব গ্রহণের প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই দায়িত্ব অনেক চ্যালেঞ্জিং। আমি এই চ্যালেঞ্জ নিয়েই কাজ করতে চাই। আশা করি নড়াইল জেলার আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবো।”

নতুন কর্মস্থল সম্পর্কে তিনি আরও বলেন, “নড়াইল একটি ঐতিহ্যবাহী জেলা। এখানে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতান এবং চিত্রা নদীর নাম জড়িয়ে রয়েছে। শুনেছি এখানকার মানুষরা খুব কালচারাল। তাদের সঙ্গে কাজ করতে হয়ত ভালো লাগবে। আশা করি নড়াইলের জন্য কিছু ভালো করতে পারবো।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park