1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান ও সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার ছদরুজ্জামান, নড়াইল জেলা প্রতিনিধি

বুধবার ( ১৭ জুলাই) বেলা ১২ টায় বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে ও ইসলামিক রিলিফ,সুইডেনের  সহযোগিতায় সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা ঋষিপাড়ায় এ বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহায়তা প্রদান করেন নড়াইল সদর হাসপাতালের আরএমও সজল কুমার বকসী।

এ সময় শুভ্রা মুখার্জি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক  অয়ন কুমার দাস,জেলা দলিত হরিজন সংগঠনের সভাপতি সুমন কুমার দাস, জেলা পাদুকা ও কুটির শিল্পের সভাপতি  মেঘনাথ কুমার দাস (রবি), রাইটস অব দলিত’স প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পান্নালাল জমাদার,মোবিলাইজার বাসুদেব দাস ও বিলাসী বৈরাগী জেলা দলিত যুব ঐক্য পরিষদের সম্পাদক প্রিয়া দাস,জেলা যুব ফোরামের সদস্য বিপুল বিশ্বাস,দলিত সদস্য গৌতম বিশ্বাস, মধু বিশ্বাস, সজিব বিশ্বাস,সৌরভ বিশ্বাসসহ নড়াইল জেলা যুব ফোরামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিনামূল্যে স্বাস্থ্যসেবা সহায়তা পেয়ে আফরা গ্রামের কল্পনা বিশ্বাস জানান,‘এর আগে কখনো আমাদের ঋষিপাড়ায় এমন কোন ক্যাম্প হয় নি যে আমরা সেবা পাবো। দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে এই মেডিক্যাল ক্যাম্পে আমরা সেবা পেয়ে অনেক খুশি হয়েছি।’ এ সময় মেডিক্যাল ক্যাম্পে আগত রোগীদের রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও ক্যাম্পে আগত রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park