1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াইল ১ আসন: আ.লীগ প্রার্থীর স্ত্রী নিলেন স্বতন্ত্র মনোনয়ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ৩৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

নড়াইল-১ আসনে (কালিয়া-নড়াইল সদরের একাংশ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তিনবারের নির্বাচিত সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তির পক্ষে মনোনয়ন সংগ্রহের দিনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে তার স্ত্রী চন্দনা হক মনোনয়ন সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরের পর কালিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তাদের প্রতিনিধিরা মনোনয়ন সংগ্রহ করেন।

কালিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রুনু সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল-১ আসনে মনোনয়ন সংগ্রহ করেছেন ৯ জন। তারা হলেন— আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য বি এম কবিরুল হক (মুক্তি), কবিরুল হকের স্ত্রী চন্দনা হক, কেন্দ্রীয় যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কাজী সারোয়ার হোসেন, কালিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, ইসলামী ঐক্যজোটের মো. সাজ্জাদুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মিল্টন মোল্ল্যা, শিকদার মো. শাহাদাত হোসেন এবং জেলা জাতীয় পার্টির (জেপি) সভাপতি শামিম আরা পারভীন (ইয়াসমিন)।

এদিকে, নড়াইল আসনে (লোহাগড়া-নড়াইল সদরের একাংশে) মনোনয়ন সংগ্রহ করেছেন ৫ জন। তারা হলেন— আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফী বিন মোর্ত্তজা, সাবেক সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির শেখ হাফিজুর রহমান, গণফ্রন্টের উপদেষ্টা লতিফুর রহমান এবং ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান এবং সাংবাদিক লায়ন নূর ইসলাম (স্বতন্ত্র)।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park